বিন্দুপাড়ায় নতুন সাঁ”কু নির্মাণে এলাকাবাসীর স্বস্তি
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বিন্দুপাড়ায় জনসাধারণের চলাচলের সুবিধার্থে একটি নতুন সাঁকু নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিনের ভোগান্তির অবসান হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সাঁকুর অভাবে শিক্ষার্থী, কর্মজীবীসহ সাধারণ মানুষকে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হতো। নতুন সাঁকু নির্মাণের ফলে এখন তাদের যাতায়াত অনেক সহজ ও নিরাপদ হয়েছে।
এলাকাবাসী এ উদ্যোগের জন্য আগামী পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী
সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও
তার নেতৃত্বে জনস্বার্থে এ ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে দীর্ঘদিন যাবত সাকোর অভাবে
লোকজনের চলাচলের মারাত্মক অসুবিধা সৃষ্টি হতো জুলফিকার হোসেন জুয়েলের এই উদ্যোগের প্রশংসা করেন তারা ।এবং আগামী দিনেও তার পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।
Leave a Reply