বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১৪ বছর পর রায় ফরিদপুরে সবজি বিক্রেতাকে হ-ত্যা মামলায় তিনজনের মৃ/ত্যু:দ/ণ্ড মধুখালীতে মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, অভিযানে নেতৃত্ব দিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিন্দুপাড়ায় নতুন সাঁকু নির্মাণে এলাকাবাসীর স্বস্তি মধুখালীতে ১০৩ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ক্যান্সারে আক্রান্ত নয়ন মোল্লাকে বাঁচাতে মানবিক সহায়তার আবেদন মধুখালীর বাথরুমে বস্তা বন্দি নারীর কঙ্কাল উ”দ্ধা”র, পরিচয় শনাক্তে পুলিশের ত”দ”ন্ত জোরদার ফরিদপুরে হরিজন জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন‌ বি”ক্ষো”ভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত. মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান মধুখালীতে উপজেলার নয়াবাড়ি-ঘোষকান্দী সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ ফরিদপুরে উল্টো রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, উদ্বোধন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ

মধুখালীতে মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, অভিযানে নেতৃত্ব দিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা

  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ২.১৮ পিএম
  • ৩৮ Time View

মধুখালীতে মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, অভিযানে নেতৃত্ব দিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের গাড়িদহ নদীর আড়পাড়া চার খালের মাথায় মৎস্য সংশ্লিষ্ট আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য বিভাগ।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে পরিচালিত এ অভিযানে নদীতে ব্যবহৃত প্রায় দুই মণ ওজনের কয়েকটি অবৈধ চায়না দুয়ারী জাল এবং খালের মুখে মাছ আটকে রাখার বিভিন্ন অবৈধ সরঞ্জাম জব্দ ও অপসারণ করা হয়। পরে জব্দকৃত চায়না দুয়ারী জাল আগুন দিয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান, উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. শামীম পারভেজ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস বলেন, “বর্ষাকাল দেশীয় প্রজাতির মাছের প্রজননের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ সময় মাছ নদী-নালা ও খালে ডিম ছাড়ে এবং সেই ডিম থেকেই হাজার হাজার নতুন মাছের জন্ম হয়। অবৈধ জাল ব্যবহার করলে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হয় এবং মৎস্যসম্পদের ব্যাপক ক্ষতি হয়। তাই দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় আমাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি অবৈধ জাল ও নিষিদ্ধ পদ্ধতিতে মাছ আহরণের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION