মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে অভিবাসন বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত ‌ মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদ ফুটবল টুর্নামেন্ট ২০২৬: ৪র্থ কোয়ার্টার ফাইনালে মিষ্টি ব্যবসায়ী একাদশের জয় মধুখালীতে শুরু হয়েছে আগাম হালি পেঁয়াজের আবাদ তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে মোস্তাক আহমেদের মনোনয়ন জমা মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এনসিপির মতবিনিময় বিশ্ববিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ালেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান ফরিদপুর সুগার মিলস হাইস্কুলের সিনিয়র শিক্ষক অরুণ কুমার দাসের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে দ্রুত মেরামত কাজ ‌ শেষ করার প্রত্যাশা মধুমতী নদীর পার ধরে কাশফুল সৌন্দর্যে মুদ্ধ এলাকাবাসী মধুখালীতে মাহমুদুন্নবী উচ্চ বিদ্যালয়ে দুদক’র উদ্যোগে দুর্নীতিবিরোধী শিক্ষা উপকরণ বিতরণ

ফরিদপুরে পল্লী বিদ্যুতের কঠোর অবস্থান, বিচ্ছিন্ন করা হলো আরও ৩ সংযোগ

  • Update Time : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১.০৭ পিএম
  • ১৯১ Time View

ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযানে আরো ৩ সংযোগ বিচ্ছিন্ন

ফরিদপুর জেলা প্রতিনিধি:

অবৈধ বিদ্যুৎ ব্যবহার বন্ধ ও অপচয় রোধে ফরিদপুরে নাইট অপারেশন পরিচালনা করেছে পল্লী বিদ্যুৎ সমিতি।
সোমবার
(২১ সেপ্টেম্বর) রাতে ১০টি টিম ১৫টি এলাকায় অভিযান চালায়।
অভিযানে আবাসিক মিটার থেকে অটো চার্জিংয়ে বিদ্যুৎ ব্যবহারের দায়ে সদর দপ্তর এলাকায় দুটি এবং মধুখালীতে একটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এ ছাড়া সদর দপ্তরে একটি ও চরভদ্রাসনে পাঁচটিসহ মোট ছয়টি আবাসিক মিটারে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহারের ঘটনা শনাক্ত করা হয়েছে। এসব ঘটনায় বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাত ৮টার পর দোকান ও মার্কেট খোলা রাখায় ৩১ জন মালিককে সতর্ক করা হয়।
অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ ও বিদ্যুৎ সাশ্রয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION