মধুখালীতে শুরু হলো ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম: শতভাগ সঠিক তথ্যের কড়া নির্দেশ
নিজস্ব প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলায় আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বর্তমান সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ এর মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ ও বাস্তবায়ন কার্যক্রম।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী ও প্রস্তুতিমূলক সভায় মধুখালী উপজেলা সমাজসেবা অফিসার জনাব কল্লোল সাহা সংশ্লিষ্ট সকল সুপারভাইজারদের কাজের স্বচ্ছতা রক্ষায় কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি স্পষ্ট জানান, তথ্য সংগ্রহ বা নিবন্ধনের ক্ষেত্রে যেন কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য উপস্থাপন করা না হয়।
উপজেলা সমাজসেবা অফিসার জনাব কল্লোল সাহা বলেন, জনকল্যাণমুখী এই সেবাটি যেন প্রান্তিক ও প্রকৃত প্রাপ্য ব্যক্তিদের কাছে পৌঁছায়, সে বিষয়ে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোনো অবস্থাতেই যেন মাননীয় প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী ও মানবিক প্রকল্প প্রশ্নবিদ্ধ না হয়, সেদিকে প্রতিটি সুপারভাইজারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
উদ্বোধনী কর্মসূচিতে মধুখালী উপজেলা সমাজসেবা অফিসার জনাব কল্লোল সাহার সাথে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে নিয়োগপ্রাপ্ত সুপারভাইজারবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত সুপারভাইজারদের তালিকা: হলো
মোঃ রেদোয়ান আবেদীন মোঃ মাসুম পারভেজ অমিত কুমার জোয়াদ্দার শেখ সজল মোঃ হাসিব শেখ মোঃ সবুজ শেখ মেহেদী হাসান রানা মো: আরফান উদ্দীন মোঃ হাবিবুর রহমান
সভা শেষে সুপারভাইজারদের নির্দিষ্ট এলাকা বণ্টন করে দেয়া হয় এবং অবিলম্বে মাঠপর্যায়ে তথ্য যাচাই-বাছাইয়ের কাজ শুরু করার নির্দেশ প্রদান করা হয়।
Leave a Reply