বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান একের পর এক কাজ করে ইতিহাস সৃষ্টি করছেন- শামা ওবায়েদ
নিজস্ব প্রতিনিধি
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএন ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে বিজয়ী হওয়ার পর দেশের ভার নিয়েই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান একের পর এক কাজ করে ইতিহাস সৃষ্টি করে চলছেন। আজকে সেই ইতিহাসের একটি নতুন দিন। যেটি ভাঙ্গা সহ দেশের বিভিন্ন জায়গায় আজ খাল খননের উদ্বোধন করা হচ্ছে। ঠিক একইভাবে আমাদের স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেসময় ক্ষমতায় গিয়ে প্রথমেই কৃষকসহ সারা বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছিলেন।
কারণ উনি তখন বুঝতে পেরেছিলেন এদেশের আপামর মানুষের উন্নয়ন করতে হলে খাল খনন করে নদী গতিপথ ঠিক রাখতে হবে।
আজ দুপুর ১২ টায় দেশব্যাপী নাদী-নালা-খাল জলাধার খনন ও পুনঃখনন কর্ম কর্মসূচির অংশ হিসেবে ভাঙ্গা উপজেলার মানিকদাহ ইউনিয়নের বলেরবাগ হইতে সোনাখোলা পর্যন্ত খাল খনন কর্মসূচির উদ্বোধনে করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুরে পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে প্রধান অতিথি অতিথিদের সঙ্গে নিয়ে খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং দলীয় নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply