সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন, ফাঁসির দাবি ফরিদপুরে শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি মধুখালীতে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন মধুখালীতে ছায়া সংসদে বিতর্ক উৎসবে বিজয়ী দল সরকারি আইনউদ্দীন কলেজ ফরিদপুরে বিয়ে না দেওয়া ও হতাশা থেকে খুন- পুলিশ সুপার! ফরিদপুরে ট্রিপল মার্ডার: যৌথ অভিযানে আসামি গ্রেফতার ফরিদপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ১৫৪ পরীক্ষার্থীর ওএমআর নম্বর হারানো, দুই কর্মকর্তা বদলি প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ফরিদপুর জেলা স্কুল চ্যাম্পিয়ন মধুখালীতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ লোডশেডিং লাঘবের জন্য আবেদন করলেন ছাত্র দল। মধুখালীতে স্বাস্থ্যসচেতনতা বাড়াতে দুইদিনব্যাপী শারীরিক ব্যায়াম প্রশিক্ষণ, শেষে সনদ বিতরণ

ফরিদপুরে শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি

  • Update Time : রবিবার, ৩ মে, ২০২৬, ৪.৪৩ পিএম
  • ২৯ Time View

ফরিদপুরে শিশু হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবি

ফরিদপুর জেলা ‌প্রতিনিধি:

ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নে শিশু আইরিন আক্তার কবিতাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে আজ রোববার
বাদ জোহর গেরদা ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা বলেন, শিশু কবিতার হত্যাকাণ্ড একটি অমানবিক ও বর্বর ঘটনা। তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে প্রধান অভিযুক্ত ইসরাফিলসহ সকল সহযোগীর ফাঁসি কার্যকরের জোর দাবি জানান। বক্তারা আরও বলেন, এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে এমন জঘন্য ঘটনা রোধ করা সম্ভব হবে না।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল (বৃহস্পতিবার) ঘটনার পর কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন—ইসরাফিল মৃধা (২৪), শেখ আমিন (১৯) ও নাছিমা বেগম (৪৫)। বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং আইনগত প্রক্রিয়া অব্যাহত আছে। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ জাকারিয়া, গেরদা ইউনিয়ন বিএনপির
সাধারণ সম্পাদক বাবলু মাস্টার , বিএনপি নেতা মিলন মেম্বার ‌, দেলোয়ার হোসেন ‌ স্বেচ্ছাসেবী সংগঠন মানুষ মানুষের জন্যর প্রতিষ্ঠাতা ‌
জাহিদ ইসলাম বাখুন্ডা ব্লাড ব্যাংকের সভাপতি ‌ মিয়া রোমান । এ সময় স্থানীয় এলাকাবাসী উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION