বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শফি-দাউদ পরিষদের পূর্ণ প্যানেল বিজয়ী, ফরিদপুর চিনিকল আখচাষী নির্বাচনে বাজিমাত ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় রাকেশ নামের এক যুবকের মৃত্যু মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হেলেন জেরিন খানকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, নিন্দা ও প্রতিবাদ অসহায় প্রসূতি মায়ের সিজারিয়ান চিকিৎসার দায়িত্ব নিয়ে প্রশংসায় ডা. আলামিন সারোয়ার গ্রামবাংলার ঐতিহ্য বাঁচিয়ে রাখতে মধুখালীতে মাঠে গড়ালো হাডুডু টুর্নামেন্ট ফরিদপুরে হামের সন্দেহে হাসপাতালে ভর্তি ৯৮ জন, নতুন ভর্তি ১৪ উন্নয়নের চমক দেখতে প্রস্তুত থাকুন” — কালপোহা উচ্চ বিদ্যালয় নিয়ে মোস্তাক আহমেদ চঞ্চল মধুখালী উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলীর ইন্তেকাল: গভীর শোক প্রকাশ খন্দকার মুজিবুর রহমান মিলুর মৃত্যুতে শামা ওবায়েদের শোক

মধুখালীতে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত

  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬, ২.৫০ পিএম
  • ২৭৯ Time View

মধুখালীতে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত

মেহেদী হোসেন পলাশ- উপজেলা পতিনিধি

ফরিদপুরের মধুখালিতে মধুখালীতে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ১২ জুন শুক্রবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ পর্যন্ত উপজেলা মাল্টিপারপাস হলরুমে ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিটা স্টলে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান তাদের আধুনিক বিজ্ঞান প্রযুক্তি ও চিন্তা ধারা প্রদর্শন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ,মধুখালী উপজেলা জামাতে আমির মাওলানা মোঃ আলিমুজ্জামান, মধুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, উপজেলা আইসিটি কর্মকর্তা দিরেন্দ্রনাথ বিশ্বাস, জেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার, রাশেদুল ইসলাম,
অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক শরিফা তামান্না এবং সহকারী শিক্ষক মনিরুল ইসলাম।অতিথিগণ প্রতিটা স্টল পরিদর্শন করেছেন।
প্রদর্শনীতে মধুখালী সরকারি আইনুদ্দীন কলেজ প্রথম, দিঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয়,কোরকদী রাস বিহারী উচ্চ বিদ্যালয় তৃতীয় আবার গৌরব অর্জন করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION