রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালী ও বোয়ালমারী থানাকে দুটি গাড়ি দিল পান্না গ্রুপ নগরকান্দায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা মধুখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট এর অভিযানে অবৈধ ড্রেজার আটক, ৫ লক্ষ টাকা জরিমানা। ফরিদপুরে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত মধুখালী থানা পুলিশের বিশেষ অভিযানে চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার মধুখালীতে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক মধুখালীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মধুখালীতে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত আজ বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে লড়বে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা মধুখালীতে মাদকের ছোবল থেকে তরুণদের রক্ষায় এনসিপি নেতার ফুটবল উপহার

নগরকান্দায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬, ৩.০৯ পিএম
  • ২০ Time View

 

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় গলায় ফাঁস দিয়ে আব্দুল কারিম মুন্সী (৪২) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।আজ শনিবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার চরযশোরদী ইউনিয়নের আলগাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুল কারিম মুন্সী ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের মৃত জালাল মুন্সীর ছেলে। তিনি আলগাদিয়া গ্রামের ওমর আলী শেখের সাবেক জামাতা ছিলেন। সম্প্রতি পারিবারিক কলহের জেরে তার সঙ্গে স্ত্রী’র বিবাহবিচ্ছেদ হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আব্দুল কারিম মাদকাসক্ত ছিলেন এবং কোনো স্থায়ী পেশায় যুক্ত ছিলেন না। সংসারে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এরই একপর্যায়ে ঈদুল আজহার প্রায় সাত দিন আগে তার স্ত্রী একতরফাভাবে তাকে তালাক দেন। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার রাতে তিনি আলগাদিয়া গ্রামে এসে সাবেক শ্বশুর ওমর আলী শেখের টিনশেড বাড়ির সিঁড়িঘরের চালার সঙ্গে নাইলনের দড়ি দিয়ে গলায় ফাঁস দেন। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে নগরকান্দা থানার এসআই তারক বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
নগরকান্দা থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION