সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালীতে হৃদয় দাস থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে হলেন মোঃ জায়েদ ফরিদপুরে ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার মধুখালীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি প্রতীক দত্ত মধুখালী হাসপাতালে দালালমুক্ত পরিবেশ গড়তে ১০ আনসার সদস্য নিয়োগ সোনালী আঁশে স্বপ্ন বুনছেন চাষীরা লক্ষমাত্রা অর্জন হয়েছে দাবি কৃষি অধিদপ্তরের সারাদেশে হাম-ডেঙ্গুর উদ্বেগ, মধুখালীতে স্বস্তি—হাসপাতালে নেই কোনো ভর্তি রোগী মধুখালীতে বেঙ্গল ক্লাব কর্তৃক আয়োজিত হা-ডু-ডু খেলার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সংবর্ধনা মধুখালীতে সাবেক কাউন্সিলরের ডেকোরেটর ব্যবসা আগুনে ভস্মীভূত, ২৭ বছরের সাধনা ছাই

মধুখালীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি প্রতীক দত্ত

  • Update Time : রবিবার, ৫ জুলাই, ২০২৬, ২.০৪ পিএম
  • ৫৮ Time View

মধুখালীতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি প্রতীক দত্ত

মেহেদী হোসেন পলাশ
মধুখালী উপজেলা প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের পাইকপাড়া গ্রামের সরকারি হালট দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (৪ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত।
অভিযানে সরকারি হালট দখল করে নির্মিত বসতঘর, দোকান, গোয়ালঘর, বাথরুম, বারান্দাসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। পাশাপাশি সরকারি জমিতে থাকা গাছপালাও অপসারণ করা হয়।
স্থানীয় বাসিন্দা তোতা মৃধার অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন বিষয়টি তদন্ত করে। তদন্তে সরকারি হালট অবৈধভাবে দখলের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট দখলদারদের এক সপ্তাহ আগে মৌখিকভাবে জমি খালি করার নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে তারা জমি খালি না করায় শনিবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতিক দত্ত সাংবাদিকদের জানান, এ অভিযানের মাধ্যমে সরকারি জমি দখলমুক্ত হয়েছে। এতে স্থানীয় জনগণ বিভিন্ন ধরনের সুবিধা ভোগ করবে। বিশেষ করে রাস্তা প্রশস্ত হওয়ায় যানবাহন চলাচল সহজ হবে এবং জনদুর্ভোগ কমবে।
মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মন্নু বলেন, “এর আগে এ ধরনের কার্যকর উচ্ছেদ অভিযান খুব একটা দেখা যায়নি। নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে সরকারি জমি দখলের প্রবণতা কমবে এবং ভূমিদস্যুরা নিরুৎসাহিত হবে।”
স্থানীয়দের মতে, সরকারি হালট দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। উপজেলা প্রশাসনের এ অভিযানে সরকারি জমি দখলমুক্ত হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। একই সঙ্গে দীর্ঘদিনের বিরোধেরও অবসান ঘটেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION