বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জিনের বাদশা’ ও তান্ত্রিক সেজে লাখ লাখ টাকা আত্মসাৎ, পিবিআইয়ের জালে ২ প্রতারক মধুখালীবাসীর ভালোবাসার স্মারক: উপজেলা পরিষদে নান্দনিক ‘আই লাভ মধুখালী’র উদ্বোধন মেগচামীতে প্রতিটি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও কুশল বিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সবুজ ফরিদপুরে সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন বিএনপি নেতা ডা. শামসুদ্দিন ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, সতর্ক ১৭ দোকানি ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত ৩, ভর্তি হাসপাতালে একটি সেতুর অভাব, বোয়ালমারীতে চরম ভোগান্তিতে ৯ গ্রামের বাসিন্দারা শফি-দাউদ পরিষদের পূর্ণ প্যানেল বিজয়ী, ফরিদপুর চিনিকল আখচাষী নির্বাচনে বাজিমাত ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় রাকেশ নামের এক যুবকের মৃত্যু

মধুখালীবাসীর ভালোবাসার স্মারক: উপজেলা পরিষদে নান্দনিক ‘আই লাভ মধুখালী’র উদ্বোধন

  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৩.২৬ পিএম
  • ৩২ Time View

মধুখালী উপজেলা পরিষদের প্রবেশদ্বারে ‘আই লাভ মধুখালী’ শোভাবর্ধনের উদ্বোধন

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের প্রবেশদ্বারে নতুন সংযোজন ‘আই লাভ মধুখালী’ শোভাবর্ধনের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের সৌন্দর্য বৃদ্ধি এবং স্থানীয় মানুষের মধ্যে নিজ এলাকার প্রতি ভালোবাসা ও গর্ববোধ জাগিয়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৫টায় মধুখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম,কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ-সভাপতি জয়দেব রায়,  মধুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম মানিক, মধুখালী উপজেলা যুবদলের আহবায়ক এস এম মুক্তার হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরিফ, মধুখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান মৃধা মন্নুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধন উপলক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান বলেন, “মধুখালীবাসীর কথা বিবেচনা করেই ‘আই লাভ মধুখালী’ শোভাবর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি মধুখালীর সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে নিজের এলাকা নিয়ে ভালোবাসা ও গর্ববোধ জাগিয়ে তুলবে। উপজেলা পরিষদে আসা মানুষের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান হয়ে উঠবে বলে আশা করছি।”

স্থানীয় বাসিন্দারা জানান, মধুখালীতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান মধুখালীতে যোগদানের পর থেকেই উপজেলাটিকে সুন্দর, পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন করে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ‘আই লাভ মধুখালী’ শোভাবর্ধন সেই উদ্যোগের একটি নতুন সংযোজন বলে মনে করছেন তারা।

স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে মধুখালীর সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি ‘আই লাভ মধুখালী’ স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে এবং মধুখালীর ইতিবাচক পরিচিতি তুলে ধরতে ভূমিকা রাখবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION