মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে শাহিনুর বেগম কে ১৫ দিনের কারাদন্ড ষড়যন্ত্রমূলক মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিএনপি নেতা শামছুল হকের সংবাদ সম্মেলন মধুখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: অ্যাম্বুলেন্সের ৩ যাত্রী নিহত, আহত ৪ জনপ্রিয়তায় জোয়ার: গণসংযোগে বড় চমক তরুণ ছাত্র নেতা জুয়েলের জিনের বাদশা’ ও তান্ত্রিক সেজে লাখ লাখ টাকা আত্মসাৎ, পিবিআইয়ের জালে ২ প্রতারক মধুখালীবাসীর ভালোবাসার স্মারক: উপজেলা পরিষদে নান্দনিক ‘আই লাভ মধুখালী’র উদ্বোধন মেগচামীতে প্রতিটি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও কুশল বিনিময় করলেন চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সবুজ ফরিদপুরে সার্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তাহিরপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ সহায়তা দিলেন বিএনপি নেতা ডা. শামসুদ্দিন ফরিদপুরে পল্লী বিদ্যুতের অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, সতর্ক ১৭ দোকানি

ফরিদপুরে শাহিনুর বেগম কে ১৫ দিনের কারাদন্ড

  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫.৪২ পিএম
  • ১৫৪ Time View

ফরিদপুরে শাহিনুর বেগম কে ১৫ দিনের কা”রাদ”ণ্ড ‌
ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরে মিথ্যা যৌ ন হয়রানি ও শ্লী*ল*তা*হা*নি*র মামলা দায়েরের দায়ে শাহিনুর বেগম (৩৮) নামে এক নারীকে ১৫ দিনের বি*না*শ্র*ম কা*রা*দ*ণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে আরও সাত দিনের বি*না*শ্র*ম কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় দেন। রায় ঘোষণার পর আদালতের নির্দেশে তাঁকে পুলিশ প্রহরায় জেলা কারাগারে পাঠানো হয়।
দ*ণ্ড*প্রা*প্ত শাহিনুর বেগম ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের যোগীবরাট গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৮ মার্চ শাহিনুর বেগম একই এলাকার সাগর মোল্লা ও ইকরামুল মোল্লার বিরুদ্ধে যৌ*ন হয়রানি ও শ্লী*ল*তা*হা*নি*র অভিযোগে আলফাডাঙ্গা থানায় মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন।
পরবর্তী সময়ে মামলার বিচারিক কার্যক্রম ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মামলাটি মিথ্যা ও বানোয়াট ঘটনার ভিত্তিতে দায়ের করা হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছান। পরে বাদীকে দোষী সাব্যস্ত করে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, মিথ্যা মামলা দায়েরের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আইন অনুযায়ী এ সাজা দিয়েছেন। তিনি বলেন, এ রায় মিথ্যা মামলা দায়েরের পরিণতি সম্পর্কে একটি শিক্ষণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

jmit_16013
© All rights reserved © 2026
Design & Developed by : JM IT SOLUTION